শিবচরে উন্মুক্ত অবস্থায় বেপরোয়া গতিতে বালু পরিবহন

শিবচরে উন্মুক্ত অবস্থায় বেপরোয়া গতিতে বালু পরিবহন, ৩টি বালুর ট্রাক জব্দ

শিবচরে উন্মুক্ত অবস্থায় বেপরোয়া গতিতে বালু পরিবহন, ৩টি বালুর ট্রাক জব্দ

মাদারীপুরের শিবচরে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিবেশ দূষণ রোধে উন্মুক্ত অবস্থায় ও বেপরোয়া গতিতে বালু পরিবহনের দায়ে শনিবার সকালে বালু বোঝাই ৩টি ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ট্রাক চালকসহ সংশ্লিষ্ট ৫ জনকে আটক করে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।